প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে রতনসহ আটক ৩৬৩ জন।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে রতনসহ ৩৬৩ জন আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় চালানো এ অভিযানে কিশোর গ্যাংয়ের আলোচিত নেতা ইমরান হোসেন ওরফে রতনসহ মোট ৩৬৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন স্থানগুলোকে কেন্দ্র করে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে অংশ নেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে নগরীর বিভিন্ন এলাকা এবং জেলার প্রতিটি থানার আওতাধীন বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজনদের আটক করে তাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

অভিযানে আটক ৩৬৩ জনের মধ্যে কুমিল্লা নগরীর আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর প্রধান ইমরান হোসেন ওরফে রতনও রয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রতনের বয়স ২৫ বছর। তিনি নগরীর ছোটরা এলাকার মফিজাবাদ কলোনির বাসিন্দা এবং ওই এলাকার আবুল কাশেমের ছেলে। পুলিশ তাকে নগরীর অন্যতম শীর্ষ কিশোর গ্যাংয়ের প্রধান হিসেবে উল্লেখ করেছে।

এর আগে কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংবিরোধী পৃথক অভিযানে রতন গ্রুপের সদস্যদেরও আটক করা হয়েছিল। পুলিশ জানিয়েছিল, গ্রুপটির প্রধান রতন আত্মগোপনে থাকায় তার ভাগনে আনিসুর রহমান ওরফে আনিককে গ্রুপটির ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

পুলিশ বলছে, উঠতি বয়সী কিশোর ও তরুণরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে থাকে, সে জন্য নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

আটক ব্যক্তিদের মধ্যে কারও বিরুদ্ধে আগের কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা বা অন্য কোনো অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লায় সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে পুলিশের অভিযান জোরদার হয়েছে। এর আগে ২৩ সেপ্টেম্বর রাতেও জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। যাচাই শেষে তাদের মধ্যে ৪৫১ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বিভিন্ন অভিযোগে ১৭৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কুমিল্লায় কিশোর গ্যাং ও অপরাধপ্রবণদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক