প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

'কুবি' শিক্ষিকা নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতীমের প্রথম জানাজা

ডেস্ক রিপোর্টঃ  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শোকাবহ পরিবেশে জানাজাটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। 

অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় সে। এরপর আর বাসায় ফিরে আসেনি। 

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশকে জানান। পরে অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটিকে কেন্দ্র করে অপ্রতীমের পরিবারের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত সম্পন্ন করে শনিবার রাতে অপ্রতীমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম জানান, পরিবারের সঙ্গে আলোচনা করে জানাজার সময় ও স্থান নির্ধারণ করা হয়। 

প্রথম জানাজার পর বেলা ১১টার দিকে কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে অপ্রতীমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর কোটবাড়ি গন্ধমতি এলাকায় নিজ বাড়ির পাশের কবরস্থানে তাকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। অপ্রতীমের জন্ম ও বেড়ে ওঠা ওই এলাকাতেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

এদিকে অপ্রতীমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেও তারা কর্মসূচি ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার ‘সাধারণ শোক’ ঘোষণা করে এদিনের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত রাখে। 

অপ্রতীমের মৃত্যুতে শোকাহত তার মা ড. নাহিদা বেগম, পরিবারের সদস্য এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার। একমাত্র সন্তানকে হারানোর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক