প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

সাময়িকভাবে অ্যাপ স্টোর থেকে সরানো হলো টেলিগ্রাম।

টেলিগ্রাম সরালো এপল

প্রযুক্তি ডেস্ক:

শিশু যৌন নির্যাতনসংক্রান্ত (CSAM) কনটেন্টবিষয়ক নীতিমালা লঙ্ঘনের অভিযোগে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে সাময়িকভাবে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেয় প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পর আবারও অ্যাপ স্টোরে ফিরিয়ে আনা হয়েছে অ্যাপটি।

জানা গেছে, অ্যাপলের নিরাপত্তা পর্যালোচনায় টেলিগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত একটি কনটেন্ট শনাক্ত হয়। অ্যাপ স্টোরের নীতিমালা অনুযায়ী এ ধরনের কনটেন্টের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় না থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টেলিগ্রামকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে টেলিগ্রাম কর্তৃপক্ষ আপত্তিকর কনটেন্টটি অপসারণ করে এবং কনটেন্টটি প্রকাশের সঙ্গে জড়িত ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর অ্যাপলের পর্যালোচনা শেষে টেলিগ্রামকে পুনরায় অ্যাপ স্টোরে প্রকাশ করা হয়।

টেলিগ্রাম এক বিবৃতিতে জানিয়েছে, শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্টের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এ ধরনের কনটেন্ট শনাক্ত ও অপসারণে তারা নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ ব্যবস্থা এবং মানব মডারেটর ব্যবহার করে থাকে। চলতি বছরেই শিশু নির্যাতনসংক্রান্ত কনটেন্ট ছড়ানোর অভিযোগে বিপুল সংখ্যক গ্রুপ ও চ্যানেল বন্ধ করা হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপল, গুগলসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন আগের চেয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে। কোনো অ্যাপে শিশু নির্যাতনসংক্রান্ত কনটেন্ট পাওয়া গেলে তা দ্রুত অপসারণ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজন হলে অ্যাপ সাময়িকভাবে স্থগিত করাও তাদের নীতিমালার অংশ।

উল্লেখ্য, এর আগেও ২০১৮ সালে একই ধরনের অভিযোগে টেলিগ্রামকে সাময়িকভাবে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছিল অ্যাপল। পরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং নীতিমালা অনুসরণ নিশ্চিত হওয়ার পর অ্যাপটি পুনরায় অ্যাপ স্টোরে যুক্ত করা হয়।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক