প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

ইয়েমেনের লোহিত সাগরে হামলায় ডুবল ভারতীয় জাহাজ, '১৪ নাবিক' জীবিত উদ্ধার।

লোহিত সাগরে ডুবলো ভারতীয় জাহাজ

 আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের পশ্চিম উপকূলসংলগ্ন লোহিত সাগরে বিস্ফোরকবোঝাই একটি নৌকার হামলার পর ভারতীয় পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনি নাগরিক রয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) ইয়েমেনের সরকার-সমর্থিত ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স (NRF) এ তথ্য জানায়। বাহিনীটির সংবাদমাধ্যম ডিসেম্বর ২ এজেন্সি জানায়, 'ফাইজে নূরে অলিয়া' (Faize Noore Oliya) নামের জাহাজটি আল-হুদাইদাহ উপকূল থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে চলাচলের সময় একটি বিস্ফোরকবোঝাই নৌকার আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পর জাহাজটি দ্রুত পানি ঢুকে শেষ পর্যন্ত ডুবে যায়।

হামলার পরপরই ইয়েমেনের নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার অভিযানে জাহাজের সব ১৪ আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। একইভাবে হামলার পেছনে কারা জড়িত সে বিষয়েও সরকারিভাবে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ লোহিত সাগরে গত কয়েক বছরে নিরাপত্তা পরিস্থিতি বারবার অস্থিতিশীল হয়ে উঠেছে। বিভিন্ন হামলা ও সংঘাতের কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে এবং শিপিং কোম্পানিগুলোকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হচ্ছে। সর্বশেষ এ হামলার ঘটনায় আবারও লোহিত সাগরের নিরাপত্তা ও বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বেড়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক