প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

পুলিশের গাড়িতে হামলার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি।

পুলিশ সদর দফতর

 ডেস্ক রিপোর্টঃ  দেশজুড়ে পুলিশের যানবাহনে সম্ভাব্য হামলা ও নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি), বিশেষায়িত ইউনিট ও অন্যান্য ফিল্ড ইউনিটকে এ-সংক্রান্ত বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, গোয়েন্দা সংস্থার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশের টহল ও দায়িত্ব পালনে ব্যবহৃত গাড়িকে লক্ষ্য করে হামলা, অগ্নিসংযোগ বা নাশকতার চেষ্টা হতে পারে—এমন আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় পুলিশ সদস্যদের টহল কার্যক্রম আরও জোরদার করা, গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, সেতু, সরকারি স্থাপনা, পুলিশ স্থাপনা ও সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি চেকপোস্টে তল্লাশি জোরদার, সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া দায়িত্ব পালনকালে পুলিশের যানবাহন চলাচলে নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে অনুসরণ, ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন এবং যেকোনো ধরনের গোয়েন্দা তথ্য দ্রুত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ, পরিত্যক্ত বস্তু বা অস্বাভাবিক চলাচলের তথ্য পাওয়া গেলে তা দ্রুত যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সাইবার প্ল্যাটফর্মে উসকানিমূলক প্রচারণা বা গুজব ছড়ানোর বিষয়েও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সাধারণ জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। কোনো সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা বস্তু চোখে পড়লে নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই আগাম প্রস্তুতির অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক