প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী

 ডেস্ক রিপোর্টঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার বিশ্বাস করে বাংলাদেশ পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং জনগণের বন্ধু ও সেবক হিসেবে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, দক্ষ ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে জনবল বৃদ্ধি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়ে সরকার কাজ করছে। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে পুলিশ বাহিনীর কাঠামো, কার্যক্রম এবং জনসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি জানতে পেরেছেন যে বর্তমান পুলিশ পোশাক নিয়ে অনেক সদস্য সন্তুষ্ট নন। এ বিষয়ে ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য নতুন পোশাক নির্ধারণের লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আইন ও সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য পেশাদারিত্ব, সততা, মানবিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদর দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজ পরিদর্শন এবং কৃতী কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক