প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

মেলান্দহে 'কুলিয়া ইউনিয়নে' ইয়াবা সহ ছাত্রদল নেতা আটক।

ছাত্রদল নেতা সুজন

 মেলান্দহ (জামালপুর): জামালপুরের মেলান্দহ উপজেলার ২ নম্বর কুলিয়া ইউনিয়নে এক যুবককে ইয়াবাসহ আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার (৩ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে উপজেলার 'তারাকান্দি খাসপাড়া' এলাকা থেকে সুজন নামে এক যুবককে ইয়াবাসহ আটক করা হয়। তিনি ২ নম্বর কুলিয়া ইউনিয়ন বিএনপির 'সাধারণ সম্পাদক' সুরুজ্জামান সুরুজের ছেলে এবং উপজেলা ছাত্রদলের নেতা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, সুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে তার বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে বিষয়টির সত্যতা নিশ্চিত করতে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, মেলান্দহ থানা পুলিশ সুজনকে গ্রেপ্তার করেনি। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা মামলার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে কী পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে, কোন ধারায় মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে কি না—এসব বিষয়ও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিবি কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, সুজন কে মাদক সহ গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান আছে, যথাযথ নিয়ম  মেনেই  তাকে আদালতে সোপর্দ করা হবে।

ডিবি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং মামলার নথি পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী তথ্য প্রকাশ করা হবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক