প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

গাজীপুরে সাংবাদিকদের নৈতিকতা বিষয়ক কর্মশালা, 'বস্তুনিষ্ঠ সাংবাদিকতার' ওপর জোর।

গাজীপুর প্রেসক্লাব আয়োজিত

গাজীপুর প্রতিনিধিঃ সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মিথ্যার বিরুদ্ধে লড়াই করা। তাই সাংবাদিকদের হতে হবে সৎ, সাহসী ও নিষ্ঠাবান। সত্য বলার বা লেখার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র। গণমাধ্যমের জন্য প্রয়োজন সৎ, সত্যনিষ্ঠ ও পক্ষপাতমুক্ত সাংবাদিকতা। তবে বাস্তবতা হলো, বাংলাদেশে এমন সাংবাদিকতার ঘাটতি স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে।

রোববার (২১ সেপ্টেম্বর) গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত ‘চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

কাদের গনি চৌধুরী বলেন, একজন সাংবাদিক কখনো কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন। তিনি জনগণের প্রতিনিধি। দল-মতের ঊর্ধ্বে থেকে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই একজন পেশাদার সাংবাদিকের প্রধান দায়িত্ব। তিনি বলেন, “সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহস থাকতে হবে। সত্যের জন্য প্রয়োজনে প্রতিকূলতার মুখোমুখি হওয়ার মানসিকতা সাংবাদিকদের গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিশ্বাসযোগ্যতা। একটি সংবাদমাধ্যম তখনই মানুষের আস্থা অর্জন করতে পারে, যখন সেটি তথ্য যাচাই করে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করে এবং কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক স্বার্থের কাছে নতি স্বীকার করে না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়ায়।

বিএফইউজে মহাসচিব বলেন, সাংবাদিকতার বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার। তাই তথ্য যাচাই, পেশাগত নৈতিকতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিকল্প নেই। তিনি সাংবাদিকদের পেশাগত সততা বজায় রেখে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইন নিয়েও কথা বলেন। এসব আইনের বিভিন্ন ধারা নিয়ে সাংবাদিক সমাজের উদ্বেগের কথা উল্লেখ করে তিনি বলেন, শুরু থেকেই সাংবাদিক সংগঠনগুলো মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার প্রশ্নে আন্দোলন করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা বলেন, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় নিয়মিত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সংবাদ প্রকাশে সর্বোচ্চ সতর্কতা ও তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক