প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

এসএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই, অপেক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা

 ডেস্ক রিপোর্টঃ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন দেশের প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বাড়লেও শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফল প্রস্তুতের কারিগরি ও প্রশাসনিক কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল তৈরির কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করা হয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং প্রধান উপদেষ্টার কাছে ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপনের পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে চূড়ান্ত তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন। ফল প্রকাশ উপলক্ষে প্রয়োজনীয় সার্ভার ও প্রযুক্তিগত প্রস্তুতিও সম্পন্ন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক