প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

চট্টগ্রামের আলোচিত 'শীর্ষ সন্ত্রাসী' ডেভিড ইমন গ্রেফতার।

সন্ত্রাসী ডেভিড ইমন
চট্টগ্রাম প্রতিনিধি
 চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলা পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডেভিড ইমনকে আটক করা সম্ভব হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিড ইমনের সঙ্গে আরও পাঁচ সহযোগীকেও আটক করা হয়েছে। তাদের সবাই অস্ত্রধারী 'শুটার' হিসেবে পরিচিত বলে পুলিশের দাবি।

পুলিশ সূত্রে জানা যায়, মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বাসিন্দা। তিনি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে ‘বড় সাজ্জাদ’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য এবং সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে সংঘটিত একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

সম্প্রতি চট্টগ্রাম নগরের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির ঘটনায়ও ডেভিড ইমনের নাম আলোচনায় আসে। ওই ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চট্টগ্রামে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক