প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

গাজার মানুষের পাশে নরওয়ে, ম্যাচের পুরো আয় মানবিক সহায়তায় দান।

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

 স্পোর্টস ডেস্ক: মানবিক সহায়তার অংশ হিসেবে ইসরায়েলের বিপক্ষে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে প্রাপ্ত টিকিট বিক্রির পুরো আয় গাজায় ফিলিস্তিনি জনগণের জন্য দান করার ঘোষণা দিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)। এই অর্থ আন্তর্জাতিক মানবিক সংস্থার মাধ্যমে গাজায় জরুরি ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে। নরওয়ে ফুটবল ফেডারেশন জানায়, অসামরিক মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফেডারেশনের মতে, ফুটবল শুধু মাঠের খেলা নয়, বরং মানবিক মূল্যবোধ ও সংহতিরও প্রতীক। 

ইসরায়েলের বিপক্ষে ম্যাচে নরওয়ে বড় ব্যবধানে জয় পায়। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি টিকিট বিক্রির পুরো অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় দেওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে গাজা পরিস্থিতি নিয়ে নরওয়ে ফুটবল ফেডারেশন উদ্বেগ প্রকাশ করেছিল এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিল।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক