প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে চরমোনাই পীর: রক্তের দায় এখনো শোধ হয়নি।

চরমোনাই পীর

 ডেস্ক রিপোর্ট: জুলাই আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদের শাহাদাতের দুই বছর পূর্তি উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দুই বছর পেরিয়ে গেলেও আবু সাঈদের রক্তের দায় এখনো পুরোপুরি শোধ হয়নি। বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, আবু সাঈদের আত্মত্যাগ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচারের সংগ্রামে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। যারা অন্যায়, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। চরমোনাই পীর বলেন, শহীদদের রক্তের প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। একই সঙ্গে এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর সৃষ্টি না হয়, সে জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও জবাবদিহিমূলক ও জনগণের প্রতি দায়বদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, কোনো শহীদের আত্মত্যাগ যেন রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ না থাকে। বরং তাদের আদর্শ ও আত্মত্যাগের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। বিবৃতিতে তিনি আবু সাঈদসহ জুলাই আন্দোলনে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে, আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে স্মরণসভা, দোয়া মাহফিল এবং শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালিত হচ্ছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক