প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

বায়তুল মোকাররমে আজ জুমার আগে আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী।

আল্লামা সাজ্জাদ নোমানী

ডেস্ক রিপোর্ট: মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও উপমহাদেশের বরেণ্য আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আজ (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে প্রাক-খুতবায় আলোচনা করবেন।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে ১১ দিনের দাওয়াতি ও শিক্ষাবিষয়ক সফরে বাংলাদেশে অবস্থান করছেন আল্লামা সাজ্জাদ নোমানী। সফরের অংশ হিসেবে তিনি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, সেমিনার এবং শিক্ষাবিষয়ক মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়তুল মোকাররমে তার আলোচনায় ইসলামী চিন্তা, সমকালীন বিশ্বে মুসলিম সমাজের নানা চ্যালেঞ্জ, জ্ঞানচর্চার গুরুত্ব, দাওয়াহ কার্যক্রম এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরবেন তিনি। বাংলাদেশ সফরকালে আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের জন্য দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করবেন। এ ছাড়া আগামী ১৮ জুলাই রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। একই অনুষ্ঠানে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।

উল্লেখ্য, ১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্মগ্রহণকারী আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী উপমহাদেশের অন্যতম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ ও লেখক। তিনি ভারতের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র। পাশাপাশি মুম্বাইভিত্তিক ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানীর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দারুল উলুম নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনায় অধ্যয়ন করা এই আলেম আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী গবেষণা ও দাওয়াহ কার্যক্রমের জন্য সুপরিচিত।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক