প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

নারায়ণগঞ্জে অভিযানের নামে স্বর্ণ চুরির অভিযোগ: দুই পুলিশ সদস্যসহ চারজন কারাগারে।

জেলখানা
নিজস্ব প্রতিবেদক
 নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের নামে একটি বাড়িতে গিয়ে স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই পুলিশ সদস্য ও পুলিশের দুই সোর্সকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

কারাগারে পাঠানো দুই পুলিশ সদস্য হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল বাশার এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলাম। তাদের সঙ্গে গ্রেপ্তার হওয়া দুই সোর্স হলেন মিরাজ ইসলাম শুভ ও রানা।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ফতুল্লার জামতলা এলাকায় মাদকবিরোধী অভিযানের কথা বলে অভিযুক্তরা একটি বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। ভুক্তভোগী সুমা আক্তারের অভিযোগের ভিত্তিতে ৩ জুলাই ফতুল্লা মডেল থানায় চুরির মামলা দায়ের করা হয়। মামলার পর চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলা পুলিশ অভিযুক্ত এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক