প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান।

মিরপুর ১০ মেট্রো স্টেশন

 ঢাকা প্রতিনিধি: রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ স্টেশনের গ্রাউন্ড লেভেল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ডিএমটিসিএল জানায়, স্টেশনসংলগ্ন ফুটপাত ও প্রবেশপথ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা এবং যাত্রী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এসব দখলের কারণে প্রতিদিন হাজারো মেট্রোরেল যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল এবং নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছিল।অভিযানে ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা অংশ নেয়। এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, এমআরটি পুলিশ, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো ও ওয়াসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেট্রোরেল স্টেশনের নিচে ও আশপাশে অবৈধ দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করা যাত্রীসেবা ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্টেশন এলাকায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরকারি জায়গা দখল করে ব্যবসা বা অন্য কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। ডিএমটিসিএল আরও জানিয়েছে, এই অভিযান কেবল একদিনের নয়; ভবিষ্যতেও নিয়মিত তদারকি ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। কেউ পুনরায় সরকারি জায়গা দখল করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা ও মেট্রোরেল যাত্রীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে ফুটপাত ও স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধ দোকান ও দখলের কারণে চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছিল। উচ্ছেদ অভিযানের ফলে এখন পথচারী ও যাত্রীদের চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং স্টেশনের আশপাশের পরিবেশও আগের তুলনায় নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ হয়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক