প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

হজযাত্রীদের জন্য 'সুখবর' কম খরচে নতুন হজ প্যাকেজ ঘোষণা।

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষনা,সর্বনিম্ন ৫০৫৬৪৮ টাকা

প্রগতি ডেস্ক: আগামী বছরের (২০২৭) পবিত্র হজ পালনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। নতুন ঘোষিত প্যাকেজ অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। একই সঙ্গে উন্নত সুবিধাসহ আরও একটি সরকারি প্যাকেজ এবং বেসরকারি ব্যবস্থাপনায় পৃথক প্যাকেজও নির্ধারণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় এবার দুই ধরনের হজ প্যাকেজ থাকবে। এর মধ্যে উন্নত সুবিধাসম্পন্ন প্যাকেজ-১–এর মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরিফের কাছাকাছি আবাসন, মদিনায় উন্নত অবস্থানের হোটেল, মিনায় উন্নত তাঁবু এবং অন্যান্য অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে সাধারণ হজযাত্রীদের জন্য নির্ধারিত প্যাকেজ-২–এর মূল্য রাখা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে কিছুটা দূরে আবাসনের ব্যবস্থা থাকবে। প্রয়োজনে সৌদি সরকারের নির্ধারিত পরিবহন সুবিধার মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা করা হবে। মদিনায়ও নির্ধারিত দূরত্বের মধ্যে থাকার সুযোগ রাখা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। অনুমোদিত হজ এজেন্সিগুলো সরকার নির্ধারিত ন্যূনতম সেবা নিশ্চিত করে অতিরিক্ত সুবিধাসম্পন্ন আরও কয়েকটি প্যাকেজ চালু করতে পারবে। তবে কোনো অবস্থাতেই নির্ধারিত সেবার মানের নিচে প্যাকেজ দেওয়া যাবে না।

সরকার জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগামী বছরের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, আর চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।এবারের হজ ব্যবস্থাপনায় সৌদি আরবও বেশ কিছু পরিবর্তন এনেছে। আবাসন, পরিবহন, ক্যাটারিং ও মিনার সেবাগুলো সমন্বিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি আগের তুলনায় সেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

হজযাত্রীদের জন্য স্বস্তির খবর হলো, এবার বিমানভাড়াও কমানো হয়েছে। সরকার জানিয়েছে, হজের বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা, যা গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম। সরকারের আশা, বিমানভাড়া কমানোর ফলে সামগ্রিকভাবে হজ পালনের ব্যয় কিছুটা হলেও কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক