প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

পেপ্যাল সেবা চালুর পথ উন্মুক্ত করলো বাংলাদেশ ব্যাংক।

পে পাল আসছে বাংলাদেশে

 বানিজ্য ডেস্কঃ  দীর্ঘদিনের প্রত্যাশার পর বাংলাদেশে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বৈদেশিক লেনদেনকে আরও আধুনিক, নিরাপদ ও সহজ করতে নতুন ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ভবিষ্যতে পেপ্যাল, পেওনিয়ার, স্ট্রাইপসহ আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো দেশের ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সেবা দেওয়ার সুযোগ পাবে।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে আন্তসীমান্ত (ক্রস-বর্ডার) ডিজিটাল লেনদেন পরিচালনা করতে পারবে। এর মাধ্যমে দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থাকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নীতিমালার আওতায় ব্যাংকগুলো গ্রাহকদের জন্য ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (Digital Value Account-DVA) বা ডিজিটাল ওয়ালেট চালু করতে পারবে। এই অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা, সরকারি সফর, ভিসা ফি, হোটেল বুকিং, তথ্যপ্রযুক্তি সেবা, বিভিন্ন সদস্যপদ ফি এবং সীমিত পরিসরে আন্তর্জাতিক ই-কমার্সের অর্থ পরিশোধ করা যাবে। এছাড়া রফতানিকারক, ফ্রিল্যান্সার এবং বৈদেশিক মুদ্রা হিসাবধারীরাও এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

সার্কুলারে আরও বলা হয়েছে, অনলাইনে আন্তর্জাতিক কেনাকাটার ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার পর্যন্ত ব্যয়ের সুযোগ থাকবে। পাশাপাশি এক্সপোর্ট রিটেনশন কোটা (ERQ) ও রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (RFCD) হিসাবের বিপরীতেও এ সুবিধা গ্রহণ করা যাবে।

নতুন ব্যবস্থায় বিদেশি পর্যটকরাও বাংলাদেশে অবস্থানকালে অনুমোদিত মার্চেন্ট পয়েন্টে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। তবে এ ধরনের সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। একই সঙ্গে অর্থপাচার প্রতিরোধ (AML), গ্রাহক পরিচিতি (KYC) এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (CFT) সংক্রান্ত সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা মনে করছেন, এই নীতিমালার ফলে ফ্রিল্যান্সিং, তথ্যপ্রযুক্তি খাত, ই-কমার্স এবং আন্তর্জাতিক সেবা বাণিজ্যে নতুন গতি আসবে। একই সঙ্গে ভবিষ্যতে পেপ্যালের মতো আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম বাংলাদেশে কার্যক্রম পরিচালনার সুযোগ আরও সহজ হবে। তবে বাংলাদেশে পেপ্যালের পূর্ণাঙ্গ সেবা এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি; বাংলাদেশ ব্যাংকের নতুন ফ্রেমওয়ার্ক কেবল সেই পথকে উন্মুক্ত করেছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক