প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

মেলান্দহে অসহায় মানুষদের পাশে 'সাবেক সিনিয়র সচিব' একেএম ইহসানুল হক মঞ্জু।

সাবেক সিনিয়র সচিব একে এম এহসানুল হক মঞ্জু

 জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় অসহায়, দুস্থ ও দরিদ্র নারী-পুরুষের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব একেএম ইহসানুল হক মঞ্জু।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা সদরে তার নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা তৌসিফ তানভীর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, বিএনপি নেতা শামীম রেজাসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানা যায়, সাবেক সিনিয়র সচিব 'একেএম ইহসানুল হক মঞ্জু' এর ব্যক্তিগত উদ্যোগে আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে সমাজসেবা মন্ত্রণালয়ের সমাজসেবা পরিষদ থেকে সংগ্রহ করা চেক প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। প্রতিটি চেকের মূল্য ছিল ১০ হাজার টাকা।

চেক বিতরণ অনুষ্ঠানে একেএম ইহসানুল হক মঞ্জু বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও অংশ। সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সে লক্ষ্যেই তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চেক পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান সময়ে এই আর্থিক সহায়তা তাদের পরিবারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কঠিন সময়ে এমন সহযোগিতা তাদের জন্য স্বস্তি ও আশার বার্তা হয়ে এসেছে।

স্থানীয়দের মতে, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে সাবেক সিনিয়র সচিব একেএম ইহসানুল হক মঞ্জুর এ উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক