দেশের সবচেয়ে বড় মা'দ'কের চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে, পার্লামেন্ট এ :গয়েশ্বর চন্দ্র রায়।
জাতীয় সংসদে দেশের মাদক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি দাবি করেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়েই প্রবেশ করে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, দীর্ঘদিনেও কেন ওই রুটে মাদক পাচার বন্ধ করা সম্ভব হয়নি। গয়েশ্বর বলেন, অতীতে ইয়াবা পাচারের সঙ্গে আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির নাম আলোচনায় ছিল। এখন বদি কারাগারে থাকলেও মাদক প্রবাহ থেমে নেই। তাই তার প্রশ্ন, "এখন ওই দায়িত্ব কে নিয়েছে?" তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে যদি সবচেয়ে বড় চালান আসে, তাহলে সংশ্লিষ্টদের তা জানা থাকার কথা এবং এতদিনে সেই পথ বন্ধ হওয়া উচিত ছিল। বক্তব্যে তিনি শুধু মাদক পাচার নয়, মাদকাসক্তিকেও দেশের অন্যতম বড় সামাজিক সংকট হিসেবে তুলে ধরেন। নিজের নির্বাচনী এলাকার একটি ১০ শয্যার হাসপাতালের উদাহরণ দিয়ে তিনি অভিযোগ করেন, হাসপাতালটি কার্যত মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। সেখানে চিকিৎসক, রোগী কিংবা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নেই বলেও দাবি করেন তিনি। বাজেট আলোচনায় দুর্নীতি নিয়েও কড়া মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তার ভাষ্য, শুধু আইন প্রণয়ন করলেই হবে না; আইন কার্যকরে রাজনৈতিক সদিচ্ছা, সততা ও সাহস থাকতে হবে। অন্যথায় দুর্নীতি ও মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন