বিশেষ প্রতিনিধিঃ বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী (৫৯) মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের চিফ রিপোর্টার সুমন মাহমুদ।
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত থেকে তিনি দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক হিসেবে তৌফিক ইমরোজ খালিদী দীর্ঘ সময় ধরে সংবাদমাধ্যমটির নেতৃত্ব দিয়েছেন।
তার মৃত্যুতে সহকর্মী, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার আত্মার মাগফিরাত কামনা করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি 'প্রগতি বার্তা' পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন