পাবনা প্রতিনিধি | প্রগতি বার্তা
পাবনার আতাইকুলা উপজেলার পুষ্পপাড়া বাজারে হাটের ইজারাদার আব্দুস সালাম ও রিপন নামে দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া হাটে আব্দুস সালামের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত আব্দুস সালাম পুষ্পপাড়া হাটের ইজারাদার ছিলেন। অপর নিহত রিপন তাঁর সহযোগী হিসেবে পরিচিত। তাঁদের বাড়ি আতাইকুলা এলাকার ধর্মগ্রামে বলে বিভিন্ন সুত্রে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পুষ্পপাড়া হাটে নিজের ব্যবসায়িক কার্যালয়ে বসেছিলেন আব্দুস সালাম ও রিপন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে ঢুকে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রকাশ্যে এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রাথমিকভাবে হাটের ইজারা নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে। প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে স্থানীয় সুত্র গুলো থেকে জানা গিয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। তবে ঘটনার পেছনে কারা রয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
পুষ্পপাড়া বাজারের মতো জনবহুল এলাকায় সন্ধ্যার সময় এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হামলাকারীরা কীভাবে ঘটনাস্থলে এসেছিল, হামলার পর কোন পথে পালিয়েছে এবং এর পেছনে কোনো পূর্ববিরোধ ছিল কি না—এসব বিষয় তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। তদন্তের অগ্রগতি এবং পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন