প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

চুয়াডাঙ্গায় হাতকড়া পরা অবস্থায় পালালেন নিষিদ্ধ আ.লীগ নেতা, আহত ২ পুলিশ সদস্য।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া আবু ছিদ্দিক

 চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের হাতে গ্রেফতারের পর হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য আবু ছিদ্দিক। তাকে গ্রেফতারের সময় পরিবারের সদস্য ও স্বজনদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। 

পুলিশ জানায়, আবু ছিদ্দিককে গ্রেফতারের জন্য বুধবার রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। অভিযানকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরায়।

এরপর তার পরিবারের সদস্য ও স্বজনরা পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আবু ছিদ্দিককে ছিনিয়ে নেওয়া হয় বলে পুলিশের অভিযোগ। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। পরে হাতকড়া পরা অবস্থাতেই আবু ছিদ্দিক সেখান থেকে পালিয়ে যান। 

ঘটনার পর পলাতক আবু ছিদ্দিককে পুনরায় গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। পাশাপাশি পুলিশের ওপর হামলা এবং গ্রেফতার কৃত  ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 

পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—চণ্ডীপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্চয়ের স্ত্রী কণা এবং সঞ্জিতের স্ত্রী সোনালী। 

তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর হামলা এবং গ্রেফতার কৃত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুখলেসুর রহমান জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারের পর আবু ছিদ্দিককে হাতকড়া পরানো হয়েছিল। পরিবারের সদস্যদের হামলা ও তাকে ছিনিয়ে নেওয়ার সুযোগে তিনি হাতকড়া পরা অবস্থাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। পলাতক আবু ছিদ্দিককে গ্রেফতারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক