প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত।

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বিমান বাহিনীর পিকআপ দুর্ঘটনা

 নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন গুরুতর আহত অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় নিয়মিত দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএসপিআর সূত্রে জানা যায়, বিমান বাহিনীর সদস্যদের বহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলায় থাকা ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন বিমান বাহিনী সদস্যের মৃত্যু হয়।

নিহত তিনজন হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

দুর্ঘটনায় আহতরা হলেন কর্পোরাল সিফাত ওরফে আবু সাঈদ, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র অফিসার আবুল খায়ের। তাঁদের মধ্যে সিফাত, মাহবুব ও আহাদ গুরুতর আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক