প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে 'প্রধানমন্ত্রী' তারেক রহমানের শ্রদ্ধা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাচ্ছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের সমাধিস্থলে পৌঁছান তারেক রহমান। সেখানে তিনি বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান বাবা-মায়ের কবরের পাশে ফাতেহা পাঠ করেন। পরে তাদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ফারহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই দলটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চলতি বছর দলটি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির শুরুতে মঙ্গলবার সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এবং দেশের বিভিন্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করা হয়।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাসহ আরও বিভিন্ন কর্মসূচি রয়েছে। বিএনপি জানিয়েছে, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে দলের রাজনৈতিক ইতিহাস, প্রতিষ্ঠার লক্ষ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক