প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

'ভ্রাম্যমাণ আদালতে' মেলান্দহে মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ দিনের কারাদণ্ড।

মেলান্দহে মাদক সেবনের অভিযোগে যুবককে কারাদণ্ড দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত

সাজ্জাদ হোসাইন শাহীনঃ জামালপুরের মেলান্দহে মাদক সেবনের অভিযোগে মনির (৩০) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মেলান্দহ পৌরসভার চাকদহ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগে মনিরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মেলান্দহ উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন, বিক্রি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক