প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

'ডিজিএফআই' পরিচয়ে সিএনজি চালক অপহরণ, ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৩ জন গ্রেফতার।

ফতুল্লায় ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার তিনজন

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে এক সিএনজি চালককে অপহরণ, মারধর ও মৃত্যুর ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী আলাউদ্দিন (৩৮) ঢাকা-নারায়ণগঞ্জ সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এ সময় একটি পুরোনো পাজেরো গাড়িতে কয়েকজন ব্যক্তি সেখানে এসে নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দেয় বলে অভিযোগ রয়েছে। তারা হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও লাঠি প্রদর্শন করে আলাউদ্দিনকে সিএনজি থেকে নামতে বলে। একপর্যায়ে অভিযুক্তরা সিএনজির সামনের কাচে লাঠি দিয়ে আঘাত করে তা ভেঙে ফেলে এবং জোরপূর্বক আলাউদ্দিনকে পাজেরো গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে বিভিন্ন স্থানে ঘোরানোর সময় মারধর করা হয় এবং মৃত্যুর ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ফতুল্লা মডেল থানার টহল পুলিশ অভিযান শুরু করে। ৪ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর এলাকায় জেলা পাসপোর্ট অফিসের পাশে মৌচাকগামী ফিডার রোডের মাথায় ওই পাজেরো গাড়িটি আটক করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করা হয় এবং মাহাবুব আলম রায়হান (৩৬), সাদ্দাম কাজী (৩৫) ও নাসির (৩৬) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় তাদের এক অজ্ঞাতনামা সহযোগী কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পরে গ্রেফতার ব্যক্তিদের হেফাজত ও পাজেরো গাড়ি তল্লাশি করে পুলিশ ২টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ, ডিজিএফআইয়ের ইন্সপেক্টর পরিচয়সংবলিত একটি ভিজিটিং কার্ড, ১টি ভিভো মোবাইল ফোন, ১টি পাজেরো জিপ গাড়ি ও ১টি লাঠি উদ্ধার করে জব্দ করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা নম্বর-১৪, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬; পেনাল কোড, ১৮৬০-এর ১৭০/১৭১/৩৬৫/৩৮৫/৪২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক