প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

গাজীপুরে 'চীনা ব্যবসায়ীর' গাড়ি থেকে কোটি টাকা লুট, চালকসহ গ্রেফতার ৩ জন।

গাজীপুরে চীনা পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে পালানোর ঘটনায় গ্রেপ্তার চালকসহ তিনজন

 ডেস্ক রিপোর্টঃ গাজীপুরের রাজেন্দ্রপুরে চীনের এক পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে পালানোর ঘটনায় গাড়িচালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত তিনজন হলেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া এলাকার বাসিন্দা ও গাড়িচালক জাহিদ হাসান (৩০), তাঁর স্ত্রী নাছিমা আক্তার (২৪) এবং জাহিদের মামা কাঞ্চনগর এলাকার বাসিন্দা মো. আক্তারুজ্জামান (৫১)।

পুলিশ জানায়, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় চীনা এক পোশাক ব্যবসায়ী পরিচালিত ল্যাভেন্ডার ফ্যাশন নামের একটি কারখানার শ্রমিকদের বেতন ও অন্যান্য খরচের জন্য এক কোটি টাকা গাড়িতে রাখা হয়েছিল।

পরে সুযোগ বুঝে গাড়িতে থাকা ওই টাকা নিয়ে পালিয়ে যান চালক জাহিদ হাসান। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে পুলিশ তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান চালায়।

তদন্তের একপর্যায়ে ঝিনাইদহে অভিযান চালিয়ে জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে স্ত্রী নাছিমা আক্তার ও মামা মো. আক্তারুজ্জামানকেও গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেফতার তিনজনের কাছ থেকে লুট হওয়া এক কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়িতে বিপুল পরিমাণ টাকা থাকার বিষয়টি আগে থেকেই জানতেন চালক জাহিদ। পরে পরিকল্পিতভাবে টাকা নিয়ে পালানোর ঘটনায় তাঁর স্ত্রী ও মামা সহযোগিতা করেছেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক