স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় জেলা আদালতের আইনজীবী আব্দুর রশীদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের তেতুলতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আব্দুর রশীদ দেওয়ানগঞ্জ পৌর শহরের কাচারিপাড়া এলাকার মৃত ইয়ার উদ্দিন সরকারের ছেলে। তিনি জামালপুর জেলা আদালতের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আব্দুর রশীদ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেওয়ানগঞ্জ পৌর শাখার আইনবিষয়ক সম্পাদক ছিলেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুর রশীদের বিরুদ্ধে আগে থেকেই একটি বিস্ফোরক মামলা রয়েছে। ওই মামলার অংশ হিসেবে বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, অভিযান শেষে আব্দুর রশীদকে থানায় নেওয়া হয়। পরে মামলার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরক মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো আরও স্পষ্ট হবে।

একটি মন্তব্য পোস্ট করুন