বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আওয়ামী লীগের মিছিল হবে, সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে’—এমন স্ট্যাটাস দেওয়ার পরদিন মঞ্জুরুল আলম সৌরভ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সম্প্রতি দেওয়া ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই সৌরভকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র থেকে জানা গেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
গ্রেফতার মঞ্জুরুল আলম সৌরভ সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা বলে অনুসন্ধানে জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেসবুক স্ট্যাটাসে সৌরভ আওয়ামী লীগের মিছিল আয়োজনের কথা জানান। একই সঙ্গে মিছিলের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করেন। স্ট্যাটাস দেওয়ার পরদিনই পুলিশ তাকে গ্রেফতার।

একটি মন্তব্য পোস্ট করুন