প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

'এয়ার ট্রাফিক' ব্যবস্থায় কারিগরি ত্রুটি, ব্রিটেনজুড়ে শত শত ফ্লাইট বাতিল।

এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, ব্রিটেনজুড়ে ফ্লাইট বাতিল

 আন্তর্জাতিক ডেস্কঃ এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে ব্রিটেনজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন বিমানবন্দরে শত শত ফ্লাইট বিলম্বিত হওয়ার পাশাপাশি বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বাতিল ও বিলম্বিত ফ্লাইটের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে লন্ডনের বিমানবন্দরগুলোতে। মঙ্গলবার দুপুরের পর থেকে হিথ্রো, গ্যাটউইক, স্ট্যানস্টেড ও লন্ডন সিটি বিমানবন্দরে নির্ধারিত ফ্লাইটের বড় একটি অংশ বিলম্বিত হয়েছে অথবা নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি।

 স্থানীয় সময় দুপুর ২টার পর থেকেই লন্ডনের প্রধান বিমানবন্দরগুলোতে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন শুরু হয়। যাত্রীদের দীর্ঘ অপেক্ষার পাশাপাশি অনেক ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত শুধু হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দর থেকে আসা-যাওয়া করা প্রায় ৯০টি ফ্লাইটের ওপর প্রভাব পড়েছে।

এদিকে আকস্মিক এই কারিগরি ত্রুটির কারণে বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থান জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। তবে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার ত্রুটি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত ব্রিটেনের আকাশপথে ফ্লাইট চলাচলে বিলম্ব ও বাতিলের প্রভাব অব্যাহত থাকতে পারে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক