প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

সাভারের আমিনবাজারে 'এসবি সদস্য' আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার জহিরুল ইসলাম।

সাভারের আমিনবাজারে এসবি সদস্য আলতাফ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত জহিরুল ইসলাম

 নিজস্ব প্রতিবেদক | সাভার

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূলহোতা জহিরুল ইসলামকে গ্রেফতার  করেছে পুলিশ।

রোববার ভোরে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার  করা হয়। গ্রেফতার হওয়া জহিরুল ইসলাম ওই ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটির চালক ও মালিক বলে জানিয়েছে পুলিশ।

এর আগে আমিনবাজার এলাকায় সংঘটিত হামলায় গুরুতর আহত হন এসবি সদস্য আলতাফ হোসেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু করা হয় এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হয়।

তদন্তের ধারাবাহিকতায় পুলিশ জহিরুল ইসলামকে শনাক্ত করে। পরে রোববার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার  করা হয়। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের ঘটনায় তার ভূমিকা এবং ঘটনার সঙ্গে আরও কারা জড়িত ছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, এসবি সদস্য আলতাফ হোসেন হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক