প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

৬২৫ মিটার উচ্চতায় চীনের নতুন বিস্ময়, বিশ্বের সর্বোচ্চ সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ।

চীনের জলপ্রপাত সেতু

প্রযুক্তি ডেস্ক: প্রকৌশল জগতের নতুন বিস্ময় তৈরি করেছে চীন। দেশটির গুইঝো প্রদেশে নির্মিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ এখন বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর রেকর্ড অর্জন করেছে। বেইপান নদীর ওপর নির্মিত এই সেতুটি নদীর পৃষ্ঠ থেকে প্রায় ৬২৫ মিটার (২ হাজার ৫০ ফুট) ওপরে অবস্থিত।

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। উদ্বোধনের পর থেকেই এটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং আধুনিক প্রকৌশলের এক অনন্য নিদর্শন হিসেবে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। গভীর গিরিখাতের ওপর নির্মিত এই সেতুটির মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৮৯০ মিটার। এর প্রধান স্প্যানের দৈর্ঘ্য ১ হাজার ৪২০ মিটার। দুর্গম পাহাড়ি এলাকার দুই প্রান্তকে যুক্ত করা এই সেতু স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। এক সময় বেইপান নদীর গিরিখাত পার হতে যেখানে দুই ঘণ্টারও বেশি সময় লাগত, সেখানে এখন সেই পথ অতিক্রম করা যাচ্ছে মাত্র প্রায় দুই মিনিটে। ফলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি এসেছে।সেতুটির নির্মাণকাজে প্রকৌশলীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি। নির্মাণের সময় ভূগর্ভস্থ পানির উৎসের সন্ধান পাওয়া যায়। পরে বিশেষ প্রযুক্তির মাধ্যমে সেই পানিকে নিয়ন্ত্রণ করে বের করার ব্যবস্থা করা হয়। এই পানির প্রবাহ থেকেই সেতুর নিচে তৈরি হয়েছে একটি আকর্ষণীয় কৃত্রিম জলপ্রপাত, যা এখন দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ।

বর্তমানে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ শুধু যান চলাচলের মাধ্যম নয়, এটি চীনের অন্যতম নতুন পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। সেতুতে তৈরি করা হয়েছে কাঁচের হাঁটার পথ, বিশেষ পর্যবেক্ষণ স্থান ও নানা রোমাঞ্চকর আয়োজন। এসব জায়গা থেকে পর্যটকরা কয়েকশ মিটার নিচের গভীর গিরিখাত ও চারপাশের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারেন। বিশেষজ্ঞদের মতে, এই সেতু চীনের বড় অবকাঠামো নির্মাণ সক্ষমতার আরেকটি উদাহরণ। পাহাড়ি ও কঠিন পরিবেশেও কীভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যায়, হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ তারই একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক