প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ, সিএনজি ফেলে পালাল পাচারকারীরা।

কোষ্টগার্ডের অভিযান

 প্রগতি বার্তা ডেস্ক: কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

কোস্ট গার্ড সূত্র জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশার গতিবিধির ওপর নজরদারি করা হচ্ছিল। একপর্যায়ে কোস্ট গার্ড সদস্যরা গাড়িটিকে থামার সংকেত দিলে চালক দ্রুত সিএনজিটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত গাড়িটি তল্লাশি করে বিভিন্ন স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা সিএনজিচালিত অটোরিকশা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া পাচারকারী এবং এই চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী টেকনাফ দীর্ঘদিন ধরেই ইয়াবা পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মাদক নির্মূল ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান আরও জোরদার করা হবে। মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক