প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালনায় তাহসান।

তাহসান শোবিজ

 বিনোদন ডেস্ক: অভিনয় ও সংগীতচর্চা থেকে কিছুটা বিরতির পর নতুন এক ভূমিকায় দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এবার তাকে দেখা যাবে উপস্থাপক হিসেবে। আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্টের বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালনার দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন তাহসান। সেই অভিজ্ঞতাকেই এবার আরও বড় আন্তর্জাতিক মঞ্চে কাজে লাগাতে যাচ্ছেন তিনি। আয়োজকদের আশা, তার উপস্থিতি প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে।

এদিকে প্রতিযোগিতার বিচারক প্যানেলেও থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচজন অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিত্ব। বিচারকের আসনে দেখা যাবে ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীরকে।

‘ভয়েজ অব বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রতিভাবান শিল্পীদের বাছাই করা হবে। নির্বাচিত বিজয়ী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক