প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

বিদ্যালয়ের প্রবেশপথেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা।

কাদা মাড়িয়ে শিক্ষা গ্রহন

 চুয়াডাঙ্গা প্রতিনিধি:

বর্ষা মৌসুম শুরু হলেই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দক্ষিণ চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেমে আসে চরম দুর্ভোগ। বিদ্যালয়ের প্রধান প্রবেশপথ ও মাঠজুড়ে বৃষ্টির পানি জমে থাকায় প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে যেতে বাধ্য হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। এতে একদিকে যেমন বাড়ছে তাদের ভোগান্তি, অন্যদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান প্রবেশপথ থেকে মাঠের বড় একটি অংশজুড়ে পানি ও কাদা জমে রয়েছে। শিক্ষার্থীদের কেউ জুতা হাতে নিয়ে, আবার কেউ কাদা মাড়িয়ে বিদ্যালয়ে প্রবেশ করছে। এ সময় অনেক শিক্ষার্থীর স্কুল ড্রেস কাদায় নষ্ট হয়ে যাচ্ছে। অভিভাবকদের অনেকেই ছোট শিশুদের হাত ধরে কাদা পার করিয়ে বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন।

শিক্ষকরা জানান, বর্ষা এলেই এই সমস্যা নিয়মিত দেখা দেয়। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে আসতে গিয়ে অনেক শিক্ষার্থী পিছলে পড়ে আহত হয়। এ অবস্থায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে অনীহা প্রকাশ করে, যা তাদের লেখাপড়ায় নেতিবাচক প্রভাব ফেলছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, "প্রতি বর্ষা মৌসুমেই বিদ্যালয়ের প্রবেশপথ ও মাঠে পানি জমে যায়। কোমলমতি শিক্ষার্থীদের কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে আসতে হয়। এতে তাদের পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও থাকে। শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত প্রবেশপথ সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।"

অভিভাবকদের অভিযোগ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে বিদ্যালয়ে যেতে হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বলেন, শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের প্রবেশপথ সংস্কার এবং জলাবদ্ধতা দূর করা এখন সময়ের দাবি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে একই সমস্যা চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সমস্যার সমাধান হলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও স্বাভাবিক ও গতিশীল হবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক