প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

শাহবাগে পলিথিনে মোড়ানো নবজাতক কন্যার মরদেহ উদ্ধার।

নবজাতকের লাশ

 ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল সংলগ্ন ফুটপাত থেকে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স আনুমানিক এক দিন।বুধবার (২২ জুলাই) রাত প্রায় ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল এবং গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি ফুটপাতে একটি বাজারের সাদা ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, জন্মের অল্প সময়ের মধ্যেই কেউ নবজাতকটিকে সেখানে ফেলে রেখে যায়। তবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী পরিস্থিতিতে নবজাতকটিকে সেখানে ফেলে রাখা হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শাহবাগ থানা-পুলিশ। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক