প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন, চলতি মাসেই ছাড়তে পারেন দায়িত্ব।

রাষ্ট্রপতি

 প্রগতি ডেস্ক: স্বাস্থ্যগত কারণ বিবেচনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তিনি চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছাড়তে পারেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, রাষ্ট্রপতি অতীতে হৃদরোগের চিকিৎসা ও বাইপাস সার্জারির জন্য সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও সেখানে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণেই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার বিষয়ে তিনি ইতোমধ্যে নিজের ঘনিষ্ঠজন ও বঙ্গভবনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে অবহিত করেছেন বলে জানা গেছে।

তবে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে এখনও সরকার বা বঙ্গভবনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান হওয়ায় তার পদত্যাগের বিষয়টি সম্পূর্ণভাবে সংবিধান অনুযায়ী পরিচালিত হবে। রাষ্ট্রপতি যদি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন, তাহলে সংবিধানে বর্ণিত বিধান অনুসারে রাষ্ট্রপতির পদে সৃষ্ট শূন্যতা পূরণের প্রক্রিয়া শুরু হবে।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাব্য খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কে হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি, কীভাবে সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে—এসব বিষয় নিয়েও নানা মহলে জল্পনা চলছে।

রাষ্ট্রপতির পদত্যাগ এবং সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকার বা বঙ্গভবনের আনুষ্ঠানিক বক্তব্য এলে পরবর্তী পরিস্থিতি আরও পরিষ্কার হবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক