প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

রাঙামাটিতে ৩ হাজার ইয়াবা সহ গণ অধিকার পরিষদ নেতা গ্রেপ্তার।

ইয়াবা সহ গ্রেফতার
রাঙামাটি প্রতিনিধি 
 রাঙামাটিতে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ গণ অধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও একজনকেও আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গণ অধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি জলমনি চাকমা (৪৯) এবং বাবু তঞ্চঙ্গ্যা (৩৮)।

রাঙামাটি কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক সেকেন্দার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে এবং প্রয়োজনে রিমান্ড চেয়ে আবেদন করা হবে। একই সঙ্গে এই চালানের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। পার্বত্য অঞ্চলে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক