প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: প্রতিমন্ত্রী।

প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

 ডেস্ক রিপোর্টঃ প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর করা, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে নতুন সমন্বিত নীতিমালার প্রথম খসড়া আগামী ১৭ আগস্টের মধ্যে প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, দেশের বাস্তবতা ও ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় প্রাথমিক শিক্ষা খাতে একটি আধুনিক, জবাবদিহিমূলক এবং ফলাফলভিত্তিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে নীতিমালার খসড়া প্রস্তুত করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, নতুন নীতিমালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব, জবাবদিহি, প্রশিক্ষণ, কর্মদক্ষতা মূল্যায়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংহত করার বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিদ্যালয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়েও সুস্পষ্ট দিকনির্দেশনা থাকবে।

ববি হাজ্জাজ আরও বলেন, সরকার উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা হুবহু অনুসরণ করতে চায় না; বরং বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি মূল্যবোধভিত্তিক ও ফলাফলনির্ভর শিক্ষাক্রম গড়ে তোলাই লক্ষ্য। এ জন্য দেশীয় বিশেষজ্ঞদের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতাও নেওয়া হচ্ছে।

তিনি জানান, খসড়া প্রস্তুত হওয়ার পর তা সংশ্লিষ্ট মহলের মতামতের জন্য উপস্থাপন করা হবে। প্রাপ্ত সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত নীতিমালা প্রণয়ন করা হবে, যাতে শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষা প্রশাসন এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে কার্যকর পরিবর্তন আনা সম্ভব হয়।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক