প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

ডিজিটাল মাধ্যমে মাদক ব্যবসায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে সংশোধনী বিল পাস।

মাদক বিরোধী বিল

ডেস্ক রিপোর্ট : অনলাইন ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদকদ্রব্যের কেনাবেচা, সরবরাহ, প্রচার কিংবা আর্থিক লেনদেনের বিরুদ্ধে আরও কঠোর আইন প্রণয়ন করেছে সরকার। এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার (১৩ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলের ওপর আলোচনা, জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে এটি পাস হয়। সরকারের দাবি, প্রযুক্তিনির্ভর মাদক চক্রের বিস্তার রোধ এবং অনলাইনভিত্তিক মাদক ব্যবসা দমনে বিদ্যমান আইনের সীমাবদ্ধতা দূর করতেই এ সংশোধনী আনা হয়েছে।সংশোধিত আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ, মেসেজিং প্ল্যাটফর্ম বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে মাদকদ্রব্য বা মনঃপ্রভাবকারী পদার্থের বিক্রি, ক্রয়, সরবরাহ, প্রচার, বিজ্ঞাপন, যোগাযোগ, মধ্যস্থতা বা এ-সংক্রান্ত যেকোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া ডিজিটাল পেমেন্ট সেবা, ই-ওয়ালেট, ভার্চুয়াল অ্যাসেট বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মাদক-সংক্রান্ত অর্থ লেনদেন করলেও একই আইনের আওতায় শাস্তির মুখোমুখি হতে হবে। এসব অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, পাশাপাশি ২০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া যাবে। আর সংঘবদ্ধ বা আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

নতুন আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ডিজিটাল মাধ্যমে সংঘটিত মাদক অপরাধ প্রমাণে অভিযুক্তের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক নয়। ডিজিটাল তথ্য-উপাত্ত, ফরেনসিক বিশ্লেষণ এবং অন্যান্য গ্রহণযোগ্য আলামতের ভিত্তিতেও আদালত বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এ ছাড়া গুরুতর মাদক মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ শাখা, ডিজিটাল ফরেনসিক ল্যাব, ডগ স্কোয়াড, প্রয়োজনীয় ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি, নিজস্ব হাজতখানা ও অস্ত্রাগার স্থাপনের সুযোগও আইনে যুক্ত করা হয়েছে।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক