প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১; আহত অন্তত ১০ জন।

বাস এক্সিডেন্ট

 ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সেলফি পরিবহনের একটি বাস বরংগাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেকের সময় বাসটির চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনায় গুরুতর আহত দেলোয়ার হোসেন (৫০) নামের এক যাত্রীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে মানিকগঞ্জ ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরংগাইল হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে উদ্ধারের পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক