প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

দেয়াল ভেঙে কুর্মিটোলা হাসপাতালে বাস, প্রাণ গেল পথচারীর।।

বাস এক্সিডেন্ট  হাসপাতাল

 ডেস্ক রিপোর্টঃ রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সীমানা প্রাচীর ভেঙে হাসপাতাল চত্বরে ঢুকে পড়েছে। এ ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এছাড়া বাসে থাকা শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভার থেকে নামার পর বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে হাসপাতালের দিকে ছুটে যায়। পরে হাসপাতালের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

পুলিশের প্রাথমিক ধারণা, বাসটির ব্রেক বিকল হয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। দুর্ঘটনার সময় চালক হর্ন বাজিয়ে সামনে থাকা মানুষজনকে সতর্ক করার চেষ্টা করেন। অনেকেই সরে যেতে সক্ষম হলেও এক পথচারী বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের নাম রফিকুল ইসলাম। তিনি রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় হাসপাতালের সীমানা প্রাচীর ও গ্যাস নিয়ন্ত্রণ কক্ষের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক