প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

জামালপুরে 'নিষিদ্ধ আওয়ামী লীগ অনুসারী' আইনজীবীর চেম্বারে পুলিশের অভিযান, অস্ত্র-ককটেল ও বিদেশি মদ উদ্ধার।

আইনজীবীর অফিসে অস্ত্র বোমা মদ

 ডেস্ক রিপোর্ট : জামালপুর শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় এক আইনজীবীর ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা তৈরির উপকরণ এবং বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া চেম্বারটি অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক হিসেবে পরিচিত। অভিযানের সময় চেম্বারটি তালাবদ্ধ থাকায় তালা মিস্ত্রির সহায়তায় দুটি কক্ষ খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া একটি কক্ষে সংরক্ষিত কম্বলের ভেতর থেকে দুটি পাইপগান, পাইপগানের গুলি, ৯ এমএম পিস্তলের গুলি, ছয়টি ককটেল এবং পেট্রোল বোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকসদৃশ সামগ্রীর উৎস এবং এগুলোর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের দাবি, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া আলামতগুলো পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। একই সঙ্গে অস্ত্র ও বিস্ফোরকসদৃশ সামগ্রী কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, সে বিষয়েও অনুসন্ধান চলছে।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক