জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২০২৬ সালের ১০০ এইচএসসি পরীক্ষার্থী।

সরকারি জাহেদা শফির মহিলা কলেজ

 জামালপুর প্রতিনিধি : জামালপুরে এইচএসসি পরীক্ষায় চাঞ্চল্যকর এক অনিয়মের ঘটনা ঘটেছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০০ জন নিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসভিত্তিক বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই কক্ষে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নিয়মিত পরীক্ষার্থী। পরীক্ষার শুরুতে প্রশ্নপত্র বিতরণ করা হলেও তখন বিষয়টি কারও নজরে আসেনি। পরীক্ষা শেষে জানা যায়, পরীক্ষার্থীদের হাতে দেওয়া প্রশ্নপত্রটি ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী, যা মূলত অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য প্রণীত ছিল।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ জানান, কেন্দ্রে পাঠানো প্রশ্নপত্রের বান্ডেলের গায়ে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা ছিল। ফলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেটিই সঠিক প্রশ্নপত্র মনে করে খুলে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। পরে পরীক্ষা শেষ হওয়ার পর ভুলটি ধরা পড়ে।

ঘটনার পর পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী তাদের ফলাফল নিয়ে শঙ্কা প্রকাশ করে জানতে চান, তারা আদৌ পাস করবেন নাকি এই পরীক্ষা বাতিল হবে। এদিকে শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে প্রশ্নপত্রের এই গরমিল হলো এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের স্বার্থ যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক