প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

গ্যাস বিলে অনিয়ম: ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ৯৮১ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে 'দুদক'।

দুদক

 ডেস্ক রিপোর্টঃ গ্যাস বিল পরিশোধে অনিয়মের মাধ্যমে প্রায় ৯৮১ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধান করে এ তথ্য উঠে এসেছে।

দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে দাখিল করা অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করেন, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্যাপাসিটি রেটের পরিবর্তে অবৈধভাবে আইপিপি (IPP) রেটের সুবিধা গ্রহণ করে বিপুল অঙ্কের গ্যাস বিল পরিশোধ না করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি ২০১৮ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কাছে প্রায় ৪৮৬ কোটি ৪৩ লাখ ৮২ হাজার টাকা এবং অক্টোবর ২০১৮ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কাছে প্রায় ৪৯৫ কোটি ২৩ লাখ ৯৭ হাজার টাকা গ্যাস বিল পরিশোধ করা হয়নি। দুই প্রতিষ্ঠানের মোট বকেয়া দাঁড়িয়েছে ৯৮১ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকার বেশি।

দুদক জানায়, অনুসন্ধান চলাকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), তিতাস গ্যাস, কর্ণফুলী গ্যাস, সাব-রেজিস্ট্রার কার্যালয় এবং আয়কর অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত পর্যালোচনার ভিত্তিতেই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এছাড়া একই অনুসন্ধানে সরকারি অর্পিত সম্পত্তি জাল দলিলের মাধ্যমে দখল, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগও তদন্তাধীন রয়েছে বলে দুদক জানিয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক