প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

ফ্রান্সের হারের রাতে প্যারিসে উত্তেজনা, ১৪১ জন আটক।

রণক্ষেত্র প্যারিস

 স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে ফ্রান্সের পরাজয়ের পর রাজধানী প্যারিসসহ দেশের কয়েকটি শহরে উত্তেজনা ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে শুধু প্যারিসেই ১৪১ জনকে আটক করেছে। ফরাসি পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অধিকাংশই আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপ, ভাঙচুর এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। তবে গুরুতর হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্যারিস পুলিশ প্রিফেকচার। 

বিশ্বকাপ সেমিফাইনালের পাশাপাশি জাতীয় দিবস (বাস্তিল দিবস) উপলক্ষে আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। প্যারিস ও আশপাশের এলাকায় প্রায় ৭ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন ছিল এবং সারা দেশে মোতায়েন করা হয়েছিল প্রায় ৭০ হাজার নিরাপত্তাকর্মী। অন্যদিকে, ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে বলেন, স্পেনের বিপক্ষে তাদের খেলা ছিল "অগোছালো" এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি দল। এই হারে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ফরাসিদের। 

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক