প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

আগামী ৪৮ ঘণ্টায় তিন জেলায় বন্যার আশঙ্কা, সতর্ক করল বন্যা পূর্বাভাস কেন্দ্র।

বন্যা বাড়ার আশংকা

 প্রগতি ডেস্ক: টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC)। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি সবচেয়ে বেশি রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, টানা বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে অতিবৃষ্টির কারণে মুহুরী, ফেনী, সোনাগাজী ও হালদা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে উত্তর-পূর্বাঞ্চলেও পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এছাড়া কুশিয়ারা নদীর পানি বাড়তে থাকায় সিলেট ও সুনামগঞ্জের বিদ্যমান বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, সিলেট বিভাগ এবং ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 

এর প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে নতুন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বৃদ্ধি পেয়ে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার কিছু নদীসংলগ্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট জেলার প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ এবং আবহাওয়া ও বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক