প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
00:00:00

ঢাবিতে ইসলামী ছাত্রশিবিরের ‘লীগ ধর ম্যারাথন’, ব্যতিক্রমী কর্মসূচিতে চাঞ্চল্য!

ইসলামী ছাত্রশিবির এর লীগ ধর ম্যারাথন

ডেস্ক রিপোর্ট:  জুলাই গণঅভ্যুত্থান’ ও ১৭ জুলাইয়ের ঘটনাকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ‘লীগ ধর ম্যারাথন’ নামে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির শতাধিক নেতাকর্মী। শুক্রবার (১৭ জুলাই) ভোরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, অতীতে ক্যাম্পাসে সংঘটিত সহিংসতা, নির্যাতন ও দলীয় আধিপত্যের রাজনীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ম্যারাথনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কর্মসূচি শেষ করেন। ম্যারাথন শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভয়-ভীতি, সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি থেকে মুক্ত রাখাই তাদের লক্ষ্য। তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি আর ফিরে না আসুক—এটাই তাদের প্রত্যাশা।

সমাবেশে বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের ঘটনায় যারা শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতায় জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনের আওতায় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের জন্য সমান রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান তারা। কর্মসূচির একটি অংশ হিসেবে হেলমেট পরিহিত কয়েকজনকে প্রতীকীভাবে ‘ছাত্রলীগ’ হিসেবে উপস্থাপন করা হয়। পরে তাদের ধাওয়া ও আটকের প্রতীকী দৃশ্য প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। আয়োজকদের ভাষ্য, এটি ছিল অতীতের রাজনৈতিক সহিংসতার প্রতীকী উপস্থাপন, কোনো বাস্তব সংঘর্ষ নয়। ‘লীগ ধর ম্যারাথন’ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক  উচ্ছাস ও আলোচনা শুরু হয়েছে জনসাধারণের মাঝে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক