প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম, ২৩ জুলাই দায়িত্ব গ্রহণ।

নতুন  নৌ বাহিনী প্রধান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি আগামী ২৩ জুলাই ২০২৬ ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। একই দিন বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের দায়িত্বের মেয়াদ শেষ হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। নতুন দায়িত্ব গ্রহণের আগে খোন্দকার মিসবাহ উল আজীম বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ সামরিক জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট, সদর দপ্তর এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দেশ-বিদেশে একাধিক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। কর্মজীবনে দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব ও কৌশলগত পরিকল্পনায় অবদানের জন্য তিনি নৌবাহিনীতে বিশেষভাবে পরিচিত। নৌবাহিনীর আধুনিকায়ন, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নৌ-কূটনীতি আরও শক্তিশালী করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা। নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের সামুদ্রিক নিরাপত্তা, ব্লু ইকোনমি সুরক্ষা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক