প্রগতি বার্তা
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
◷ 00:00:00

দুই ডাকাতির রহস্য উদঘাটন, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৫ জন।

ডাকাতির রহস্য উন্মোচন

 ডেস্ক রিপোর্ট: ঢাকার দোহারে সংঘটিত দুটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। পৃথক অভিযানে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত স্বর্ণালঙ্কার, ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত এপ্রিল মাসে দোহার উপজেলার সুতারপাড়া ও নারিশা ইউনিয়নের দুটি বাড়িতে গভীর রাতে সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা পৃথক দুটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে ডাকাত দলের দুই সক্রিয় সদস্য, লুণ্ঠিত স্বর্ণ বিক্রিতে সহায়তাকারী দুই ব্যক্তি এবং স্বর্ণের এক ক্রেতাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির সময় লুট হওয়া স্বর্ণালঙ্কারের একটি অংশ এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তদন্তে আরও জানা গেছে, চক্রের মূলহোতা ওমর আলী মাতুব্বর জামিনে মুক্ত হওয়ার পর এলাকায় অবস্থান নিয়ে পরিকল্পিতভাবে এ দুটি ডাকাতির ঘটনা ঘটান। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে। একই সঙ্গে পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন
📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
প্রগতি বার্তা
আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার করুন
হাজারো পাঠকের কাছে পৌঁছে দিন আপনার বিজ্ঞাপন
progatibarta.com

💬 WhatsApp এ যোগাযোগ করুন
সরাসরি যোগাযোগ: ০১৩০৯০৮১৪৯০

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক